অস্ট্রেলিয়াকে ২৮৫ রানের টার্গেট দিল বাংলাদেশ
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াকে ২৮৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান তুলেছে স্বাগতিকেরা।
মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান। তবে শুরুর সেই ধাক্কা সামাল দেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত। এই দুই টপ-অর্ডার ব্যাটার মিলে দ্বিতীয় উইকেটে ৯১ বলে ৯৬ রানের জুটি গড়েন। দলীয় সংগ্রহ একশো পার হওয়ার পর তানজিদ তামিম ৪১ বলে ৫৪ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে বিদায় নেন।
তামিমের বিদায়ের পর তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজরা দ্রুত ফিরে গেলে কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। তবে এক প্রান্ত আগলে রেখে অজি বোলারদের ওপর চড়াও হন মোসাদ্দেক হোসেন সৈকত। ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেওয়ার পর খেলেন ৭০ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস। যা তার ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ।
শেষ দিকে টেল-এন্ডার তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে দলের সংগ্রহকে টেনে নিয়ে যান তিনি। ১৬ বলে ২০ রান করে মোসাদ্দেককে যোগ্য সঙ্গ দেন তাসকিন।



























