শনিবার ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৬, ২৯ আগস্ট ২০২৬

পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হতে হবে :পানিসম্পদ প্রতিমন্ত্রী

পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হতে হবে :পানিসম্পদ প্রতিমন্ত্রী
ছবিঃ প্রতিনিধি

পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ছাত্রদলের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। মাদক থেকে দূরে থেকে নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী দিনে তারাই দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে নিজেদের সমৃদ্ধ করে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনু।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহাম মামুনুর রশিদ জীবন, পৌর ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হক ইমন, যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেন মামুন, মশিউর রহমান হিমেল ও মাজেদুর সরকার মুন্নাসহ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বোদা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৭৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার পাশাপাশি ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

জনপ্রিয়