বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২২:০৬, ২ সেপ্টেম্বর ২০২৬

কান্তজীউ নৌবিহারে নৌকাডুবি, নিহত ১

কান্তজীউ নৌবিহারে নৌকাডুবি, নিহত ১
ছবিঃ সংবাদ পরিক্রমা

দিনাজপুরের ঐতিহাসিক কান্তজীউ যুগল বিগ্রহের নৌযাত্রায় একটি নৌকা উল্টে গিয়ে স্বাক্ষর কুন্ডু টয় (২৮) নিহত হয়েছেন। 

বুধবার (২ সেপ্টেম্বর) কান্তনগর মন্দির থেকে দিনাজপুর রাজবাড়ীর উদ্দেশ্যে নৌযাত্রার সময় এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুরের ঐতিহাসিক কান্ত নগর মন্দির থেকে রাজবাড়ি ফেরার পথে ভক্তদের উৎসর্গকৃত বিভিন্ন সামগ্রীসহ একটি নৌকা উল্টে গেলে নিখোঁজ হন স্বাক্ষর কুন্ডু টয় (২৫) নামের এক যুবক । নৌকা ডুবির ৯ ঘণ্টা পর নিখোঁজ  স্বাক্ষর কুন্ডু টয়ের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন নদীতে নৌকা উল্টে গেলে স্বাক্ষর কুন্ডু টয় নিখোঁজ হয়। খবর পেয়েই এলাকাবাসী উদ্ধার কাজে নেমে পড়েন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে।

টানা ৯ ঘণ্টা অভিযানের পর  মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন।

সর্বশেষ

জনপ্রিয়