রোববার ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২২:০৭, ৬ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুর পেপার অ্যান্ড স্টেশনারি মালিক সমিতির নতুন কমিটি গঠন

দিনাজপুর পেপার অ্যান্ড স্টেশনারি মালিক সমিতির নতুন কমিটি গঠন
ছবিঃ সংবাদ পরিক্রমা

দিনাজপুর পেপার অ্যান্ড স্টেশনারি মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর রাতে শহরের মুন্সিপাড়ায় অবস্থিত সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে রং-এর মেলা-এর স্বত্বাধিকারী সৈয়দ মোঃ রুবেল হায়াত সভাপতি, পেপার পয়েন্ট-এর স্বত্বাধিকারী ইফতিয়াক হুদা তপু সহ-সভাপতি এবং ন্যাশনাল স্টেশনারি-র স্বত্বাধিকারী মোঃ নজরুল ইসলাম মাসুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া ক্যানভাস অ্যান্ড কালারস-এর স্বত্বাধিকারী আবু সাঈদ রুবেল যুগ্ম সাধারণ সম্পাদক, মা লাইব্রেরি অ্যান্ড স্টেশনারি-র স্বত্বাধিকারী এএসএম মইনুদ্দিন সুমন সাংগঠনিক সম্পাদক, মেলোডি পেপার হাউজ-এর স্বত্বাধিকারী মারুফ কোষাধ্যক্ষ এবং সাফা পেপার-এর স্বত্বাধিকারী মোঃ সবুজ আলী দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সমিতির উপদেষ্টা পরিষদে রয়েছেন কাগজ ঘর-এর স্বত্বাধিকারী মোঃ মোজাহার হোসেন, পেপার প্যালেস-এর স্বত্বাধিকারী মোঃ আব্দুস সালাম, সানরাইজ পেপার-এর স্বত্বাধিকারী মোঃ হিরু, বেবী স্টোর-এর স্বত্বাধিকারী জামাল উদ্দিন, এনপি স্টেশনারি-র স্বত্বাধিকারী মোঃ পারভেজ হুসেন এবং কর্ণফুলী পেপারস-এর স্বত্বাধিকারী মনিরুল ইসলাম।

সভায় সমিতির নেতৃবৃন্দ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেপার ও স্টেশনারি ব্যবসার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয়