বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৮, ৯ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চগড়ে নানা কর্মসূচিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড়ে নানা কর্মসূচিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবিঃ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে নানা কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

পরে জেলা বিএনপি কার্যালয়ে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দ বানু মুক্তির সভাপতিত্বে সভায় দলের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফিসহ মহিলা দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকার আহ্বান জানান তাঁরা।

সর্বশেষ

জনপ্রিয়