শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৪, ১২ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চগড়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পঞ্চগড়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবিঃ প্রতিনিধি

পঞ্চগড়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পঞ্চগড় সদর থানাধীন পঞ্চগড় রেলওয়ে স্টেশনের মেইন গেট সংলগ্ন মামা-ভাগিনা হোটেলের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার, পঞ্চগড়ের সার্বিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পঞ্চগড় শহরের পুরাতন ক্যাম্প ঈদগাহ মাঠ-রামেরডাঙ্গা এলাকার জালালের ছেলে মো. বিপ্লব (৩০), আবু বক্কর সিদ্দিকের ছেলে সবুজ ইসলাম (২৪) এবং আনোয়ার হোসেনের ছেলে সুজন ইসলাম (২৬)।

অভিযানকালে তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পঞ্চগড় সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয়