শনিবার ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২০:২০, ৩ অক্টোবর ২০২৬

সহকর্মীর শেষ বিদায়ে অশ্রুসিক্ত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সহকর্মীর শেষ বিদায়ে অশ্রুসিক্ত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
ছবিঃ প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক আহ্বায়ক মো. আইয়ুব আলীর জানাজায় অংশ নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি।

শুক্রবার (২ অক্টোবর) দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মো. আইয়ুব আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তার মৃত্যুতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

শনিবার মরহুমের জানাজায় অংশ নেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় তিনি মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রিয় রাজনৈতিক সহকর্মীকে শেষ বিদায় জানাতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

দলীয় সূত্রে জানা গেছে, মো. আইয়ুব আলী দীর্ঘদিন দেবীগঞ্জ উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

আইয়ুব আলীর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি আইয়ুব আলীকে দেবীগঞ্জ উপজেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে ভূমিকা রাখা একজন নিবেদিত নেতা হিসেবে উল্লেখ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

এদিকে পৃথক শোকবার্তায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদও আইয়ুব আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বশেষ

জনপ্রিয়