বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১২:২৭, ১৫ অক্টোবর ২০২৬

আটোয়ারীতে বিনামূল্যে রক্তের গ্রুপ ক্যাম্পেইন, সেবা পেলেন ৩৫০ জন

আটোয়ারীতে বিনামূল্যে রক্তের গ্রুপ ক্যাম্পেইন, সেবা পেলেন ৩৫০ জন
ছবিঃ সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) উপজেলার পূর্ব কালেশ্বর গাঁও সূর্যের হাসি স্পোর্টিং ক্লাব মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পূর্ব কালেশ্বর গাঁও সূর্যের হাসি স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং হিমালয় কন্যা ব্লাড ডোনার সোসাইটি, আটোয়ারী, পঞ্চগড়ের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন হয়। হিমালয় কন্যা ব্লাড ডোনার সোসাইটির ১৪তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ।

 দিনব্যাপী এ ক্যাম্পেইনে প্রায় ১৫০ জন শিক্ষার্থী এবং এলাকার প্রায় ২০০ জন বাসিন্দাসহ মোট ৩৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে রক্তদান বিষয়ে সচেতনতা বৃদ্ধি, জরুরি প্রয়োজনে রক্তের গ্রুপ দ্রুত শনাক্ত করা এবং স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী করে তোলাই এ ধরনের কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

স্থানীয় পর্যায়ে এমন মানবিক উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা বাড়বে এবং ভবিষ্যতে জরুরি প্রয়োজনে রক্তদাতাদের সঙ্গে যোগাযোগ সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মানবিক সেবামূলক এ কর্মসূচি বাস্তবায়নে পূর্ব কালেশ্বর গাঁও সূর্যের হাসি স্পোর্টিং ক্লাব এবং হিমালয় কন্যা ব্লাড ডোনার সোসাইটির সম্মিলিত উদ্যোগ স্থানীয় পর্যায়ে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

জনপ্রিয়