মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:১৪, ২০ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও সীমান্তে ৪২ বিজিবির অভিযান, ৪১২ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ

ঠাকুরগাঁও সীমান্তে ৪২ বিজিবির অভিযান, ৪১২ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ
ছবিঃ বিজিবি

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে রাতব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ৪১২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। উদ্ধার করা সিরাপের সিজার মূল্য ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৪২ বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৯ অক্টোবর রাতে ৪২ বিজিবির অধীন মশালগাঁও ও মিনাপুর বিওপির সদস্যরা ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪১২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।”

সর্বশেষ

জনপ্রিয়