মঙ্গলবার ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৭, ৩০ মার্চ ২০২৪

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩
মাদকবিরোধী অভিযান গ্রেফতার

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন  এলাকা থেকে ২৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (৩০ মার্চ) ডিএমপির গণমাধ্যম থেকে এসব তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩২৮ পিস ইয়াবা, ৯৫ গ্রাম হেরোইন, ৪ কেজি ৬৫০ গ্রাম গাঁজা, উদ্ধার করা হয়েছে।

ডিএমপি আরো জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়।

আ/ম

জনপ্রিয়