বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:৫২, ২ সেপ্টেম্বর ২০২৬

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল, লিটারে ৫ টাকা

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল, লিটারে ৫ টাকা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে ১৯৯ টাকার বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা নিয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে দেশের বাজারের সমন্বয় এবং ভোজ্যতেলের সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখতে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

তবে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়লেও খোলা সয়াবিন তেল ও পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ কমাতেই এসব তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, নির্ধারিত নতুন দাম তাৎক্ষণিকভাবে সারা দেশে কার্যকর হবে। একই সঙ্গে বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে নিয়মিত ও কঠোর মনিটরিং করা হবে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়