বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৪, ২ সেপ্টেম্বর ২০২৬

সেপ্টেম্বরের জন্য কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৫৮৫ টাকা

সেপ্টেম্বরের জন্য কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৫৮৫ টাকা
ছবি: সংগৃহীত

সেপ্টেম্বর মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সেপ্টেম্বর মাসের জন্য এলপিজির নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজির ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯৮২ টাকা এবং ১৬ কেজির দাম ২ হাজার ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ কেজির সিলিন্ডার ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজি ২ হাজার ৯০৭ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৩০৩ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডার ৫ হাজার ৯৪৫ টাকায় বিক্রি হবে।

বিইআরসি জানিয়েছে, নির্ধারিত নতুন দাম বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ মূল্য বহাল থাকবে।

আন্তর্জাতিক বাজারে এলপিজির দামের ওঠানামা এবং এ খাতের সংশ্লিষ্ট অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করে থাকে বিইআরসি।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়