মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৫, ১২ অক্টোবর ২০২৬

সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
ছবি: সংগৃহীত

এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে সব এলপি গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার ও শুক্রবার টানা দুই দিন এ কর্মসূচি পালন করা হবে।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যবসায়ীদের হয়রানি বন্ধের দাবিতে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশের এলপি গ্যাসের দোকান বন্ধ থাকবে।

এর আগে, গত ৪ অক্টোবর দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সর্বশেষ বাড়ানো হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে।

তবে অভিযোগ রয়েছে, সরকার নির্ধারিত দামে দেশের কোথাও এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়