মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:১৫, ২৬ সেপ্টেম্বর ২০২৫

এইচএসসির ফল প্রকাশের সম্ভব্য সময় জানা গেল

এইচএসসির ফল প্রকাশের সম্ভব্য সময় জানা গেল
ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে প্রকাশিত হতে পারে। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি জানান, পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ বাধ্যতামূলক। সেই হিসাব অনুযায়ী ১৯ অক্টোবরের মধ্যেই ফলাফল প্রকাশ করতে হবে। তবে আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের আগেই, অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশ সম্ভব হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন। মূল সূচি অনুযায়ী শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট, কিন্তু কয়েকটি পরীক্ষা স্থগিত হয়ে নতুন সূচি অনুযায়ী শেষ হয় ১৯ আগস্ট।

এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিলেন। এর মধ্যে ছেলে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং মেয়ে ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। সারা দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত থাকায় চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছেন সোয়া ১২ লাখ পরীক্ষার্থী।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়