বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:২৬, ৩০ মার্চ ২০২৬

এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৭ জুন

এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৭ জুন
ছবি: সংগৃহীত

আগামী ৭ জুন থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে শিক্ষা বোর্ডগুলোর এক সভায় পরীক্ষার সময়সূচি নিয়ে আলোচনা হয়। সভায় জুনের প্রথমার্ধে এইচএসসি পরীক্ষা আয়োজনের বিষয়ে মত দেয় বোর্ডগুলো। একই সঙ্গে এবার দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টিও আলোচনায় আসে।

এদিকে, এর আগে আগামী ২১ এপ্রিল থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। পরীক্ষাগুলো সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজন করতে ইতোমধ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের জন্য একাধিক নির্দেশনা জারি করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্টদের জন্য ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে, যা কঠোরভাবে অনুসরণ করতে হবে। কোনো ধরনের অবহেলা বা গাফিলতির কারণে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ