মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:১৩, ২৪ আগস্ট ২০২৬

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ
ছবি: সংগৃহীত

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়। 

পরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান।

এর আগে নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্তের ফলে জানুয়ারির সেই সূচিতে পরিবর্তন এনে পরীক্ষা মার্চে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, ১৪ মার্চ থেকে শুরু হয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। 

সর্বশেষ

জনপ্রিয়