বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

খুকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:০২, ১ সেপ্টেম্বর ২০২৬

নানা আয়োজনে খুকৃবিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনে খুকৃবিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবিঃ প্রতিনিধি

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। খুকৃবি ছাত্রদলের উদ্যোগে এ উপলক্ষে ক্যাম্পাস প্রাঙ্গণে আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা দলের প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ স্মরণ করে বহুদলীয় গণতন্ত্র শক্তিশালীকরণ এবং শিক্ষাঙ্গনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল কেক কাটা হয় এবং একে অপরকে মিষ্টি খাইয়ে দিনটি উদযাপন করা হয়।

ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় পরবর্তীতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। চারা রোপণ শেষে খুকৃবি ছাত্রদলের মূল ব্যানারের পেছনে উপস্থিত সকলে একটি সারিবদ্ধ ছবি তোলেন। ছাত্রদলের নির্ভিক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীর প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি সাফল্যমণ্ডিত হয়ে ওঠে।

জনপ্রিয়