বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

ডিআইইউ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪২, ২ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআইইউ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআইইউ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
ছবিঃ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষক। ১৯৭১ সালে তিনি দেশের স্বাধীনতার জন্য বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতার ঘোষণা দেন। একইসঙ্গে তারা গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলন ও ত্যাগের কথা স্মরণ করেন।

বক্তারা আরও বলেন, রোপণ করা প্রতিটি বৃক্ষ তাদের নামে উৎসর্গ করা হবে। এসব বৃক্ষের সদকায়ে জারিয়ার সওয়াব মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হবে।

এ সময় বক্তারা বলেন, প্রতিষ্ঠার ৪৮ বছরে দেশের বিভিন্ন সংকট, স্বৈরশাসন ও দুঃশাসনের সময়ে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে। এর মাধ্যমে দলটি জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।

তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি ভবিষ্যতেও জনগণের আস্থা ও ভালোবাসা ধরে রাখবে এবং বাংলাদেশকে এগিয়ে নিতে নেতৃত্ব দেবে—এমনটাই প্রত্যাশা তাদের।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুবুর রহমান সরকার, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও ছাত্রদলের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়