বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১১, ৭ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের তালিকায় গোবিপ্রবির ১০ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের তালিকায় গোবিপ্রবির ১০ শিক্ষার্থী
ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বিভিন্ন বিভাগের ১০ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সর্বমোট ৪৬৯ জন শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত তালিকায় গোবিপ্রবির প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯-এর জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন আইন বিভাগের সুলতানা আনজুম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এস. এম. ইসমাইল, সমাজবিজ্ঞান বিভাগের রফিকুল ইসলাম এবং ইংরেজি বিভাগের সিমা রয়।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০২০-এর জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. হাফিজুর রহমান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সজল রয়, পরিসংখ্যান বিভাগের মোহাম্মদ হাবিবুল্লাহ আলামিন, মার্কেটিং বিভাগের তাহিরা খাতুন এবং লোকপ্রশাসন বিভাগের সাইকুলিন হুসাইন।

অন্যদিকে, প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০২১-এর জন্য মনোনীত হয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের পিংকি খানম।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চশিক্ষায় মেধাবিকাশে উৎসাহিত করতে মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০০৫ সাল থেকে এ স্বর্ণপদক প্রদান করে আসছে।

জনপ্রিয়