বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:০২, ৮ অক্টোবর ২০২৬

যবিপ্রবি পাবনা স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

যবিপ্রবি পাবনা স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
ছবিঃ প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যয়নরত পাবনা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘পাবনা স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব জাস্ট’ এর ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বুধবার (৭ অক্টোবর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে উক্ত সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

ক্লাবের উপদেষ্টাবৃন্দ ড. মো: জাভেদ হোসেন খান, ড. মো: কামরুল হাসান, ড. মোছাঃ আফরোজা খাতুন, ড. মো: সাইদুজ্জামান, ড. মো: হুমায়ুন কবির, মো: আতিকুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আলফি শাওর নিরব এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের  মির্জা মাহাদীর হাসান।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম ও মোঃ জাফর ইকবাল। যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম ফয়সাল ও সামিন ইয়াসির নিলয়। সাংগঠনিক সম্পাদক মোঃ রনি খান। সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ আবদুল্লাহ আল আসিফ, সহ-কোষাধ্যক্ষ মোঃ সুরুজ মাহমুদ ,জনসংযোগ বিষয়ক সম্পাদক মোঃ আল আমীন হোসেন প্রচার ও প্রকাশনা সম্পাদক সাব্বির সৈকত এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ ইয়াকুব আলী।
ছাত্র কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে যৌথভাবে দায়িত্ব পেয়েছেন আতিয়া সুজানা ঐশী, ফারহানা শারমিন, ফারিয়া তন্নি এবং জারিন তাসনিম ঐশী। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ তানভীর আলম রাহাত, মোঃ শাহরিয়া কবির তানভীর, রুবাইয়াত সিদ্দিকা রোদসী এবং রিফাত নাঈমুর রহমান।

সভাপতির বক্তব্যে মোঃ আলফি শাওর নিরব বলেন, পাবনা ছাত্র কল্যাণ পরিষদ কেবল একটি সংগঠন নয়, যবিপ্রবি ক্যাম্পাসে এক টুকরো পাবনা। নিজ শিকড়ের টানেই আমরা এখানে একতাবদ্ধ হয়েছি। যবিপ্রবিতে আসা পাবনার প্রতিটি শিক্ষার্থীর জন্য এই পরিষদ হবে একটি নিরাপদ আশ্রয়। নবীনদের পাশে অভিভাবকের মতো দাঁড়ানো এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখাই আমাদের মূল লক্ষ্য। আগামী দিনে শিক্ষার্থীদের একাডেমিক ও আর্থিক সহযোগিতার পাশাপাশি বৃক্ষরোপণ, রক্তদান ও পরিচ্ছন্নতা অভিযানের মতো সামাজিক কাজ নিয়ে আমরা এগিয়ে যাব। শিক্ষকবৃন্দের দিকনির্দেশনা ও সবার ঐক্যবদ্ধ চেষ্টায় এই সংগঠনকে আমরা সহায়তা ও মানবতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে চাই।"

এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা জেলার কৃতি সন্তান ও যশোর জেলার মাননীয় পুলিশ সুপার রফিকুল ইসলাম।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মো: হুমায়ুন কবির, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি  বিভাগের সাইদুজ্জামান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মোছাঃ আফরোজা খাতুন এবং সার্জেন্ট মাহফুজুর রহমান।

জনপ্রিয়