বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৯, ২০ এপ্রিল ২০২৬

জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ছবি: সংগৃহীত

জাপানের উত্তর-পূর্বাঞ্চলের ইওয়াত উপকূলের কাছে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে।

সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়। জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)-এর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এক জরুরি সতর্কবার্তায় জেএমএ জানায়, ভূমিকম্পের প্রভাবে ইওয়াত, আওমোরি এবং হোক্কাইডো প্রিফেকচারে সর্বোচ্চ ৩ মিটার (৯.৮৪ ফুট) উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।

জেএমএ-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ভূমিকম্পপ্রবণ উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত বিষয়: