মোদির নৈশভোজে ছিলেন না শি
ব্রিকস জোটের নেতাদের সম্মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয়োজিত নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ।
শনিবার রাতে নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এ নৈশভোজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ জোটের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
নৈশভোজে ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং লোকসভার স্পিকার ওম বিড়লাও অংশ নেন। কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে ছিলেন অমিত শাহ, নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল, অশ্বিনী বৈষ্ণব ও শিবরাজ সিং চৌহান।
এছাড়া উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নৈশভোজে উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ও মুখ্যমন্ত্রীরা সংসদ ভবন থেকে দুটি বাসে করে নয়াদিল্লির কেন্দ্রীয় এলাকার ভারত মণ্ডপমে যান। সেখানেই ব্রিকস জোটের নেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া



























