শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪

ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
ছবি: সংগৃহীত

ইরানের মধ্যাঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে আল অ্যারাবিয়া।

মার্কাজি প্রদেশের সাভেহ-হামেদান মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক ট্রাফিক পুলিশ জানিয়েছে, অতিরিক্ত ক্লান্তি ও তন্দ্রার কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে যায়।

তবে বাসটি কোন স্থান থেকে কোথায় যাচ্ছিল, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

ইরানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির হার বিশ্বের অন্যতম বেশি। দেশটিতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ১৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। বিশেষজ্ঞরা বলছেন, অনিরাপদ যানবাহন, ট্রাফিক আইন না মানার প্রবণতা এবং পর্যাপ্ত জরুরি সেবার ঘাটতি এসব দুর্ঘটনায় প্রাণহানির অন্যতম কারণ।

এর আগে চলতি মাসের শুরুতে পশ্চিমাঞ্চলীয় শহর সানানদাজের কাছে একটি জ্বালানি ট্যাংকার কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে বিস্ফোরিত হয়। ওই ঘটনায় ১১ জন নিহত ও সাতজন আহত হন।

সূত্র: এবিসি নিউজ

জনপ্রিয়