রোববার ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২২:১৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আল-আকসায় ইসরায়েলি প্রবেশের নিন্দা, ‘ঐতিহাসিক মর্যাদা লঙ্ঘন’

আল-আকসায় ইসরায়েলি প্রবেশের নিন্দা, ‘ঐতিহাসিক মর্যাদা লঙ্ঘন’
ছবিঃ সংগৃহীত

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারী প্রবেশ করেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, মোট ১ হাজার ১৪৩ জন ইসরায়েলি ওই পবিত্র স্থানে প্রবেশ করেন। ইসরায়েলি সেনাদের নিরাপত্তার মধ্যে তারা মসজিদ প্রাঙ্গণের চত্বরে প্রবেশ করেন এবং সেখানে কয়েক ঘণ্টা ধরে ধর্মীয় প্রার্থনা ও বিভিন্ন আচার পালন করেন বলে অভিযোগ করা হয়েছে।

এক বিবৃতিতে জেরুজালেম গভর্নরেট বলেছে, এসব ঘটনা আল-আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনগত মর্যাদা নিয়ে বিদ্যমান ব্যবস্থার ধারাবাহিক লঙ্ঘনের মধ্যেই ঘটেছে।

এদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খালেদ মেশাল শনিবার সতর্ক করে বলেছেন, আল-আকসা মসজিদকে ঘিরে ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপ ওই পবিত্র স্থানের ওপর ‘পূর্ণ নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠার পথ তৈরি করছে’।

আল-আকসা মসজিদ মুসলিমদের অন্যতম পবিত্র স্থান এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অন্যতম স্পর্শকাতর কেন্দ্র হিসেবে বিবেচিত।

সর্বশেষ

জনপ্রিয়