বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৪, ২১ অক্টোবর ২০২৬

ওমানিদের প্রশংসায় মহানবী (সা.)-এর বাণী পড়লেন রাজা তৃতীয় চার্লস

ওমানিদের প্রশংসায় মহানবী (সা.)-এর বাণী পড়লেন রাজা তৃতীয় চার্লস
ছবিঃ সংগৃহীত

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ওমানের মানুষের চরিত্র, সহনশীলতা ও উদারতার প্রশংসা করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি বাণী উদ্ধৃত করেছেন। ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সম্মানে উইন্ডসর ক্যাসেলে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তব্যে তিনি ওই বাণী পড়ে শোনান।

মঙ্গলবার (২০ অক্টোবর) উইন্ডসর ক্যাসেলে যান ওমানের সুলতান হাইথাম বিন তারিক। সেখানে উপস্থিত হন রাজা তৃতীয় চার্লস। তিনি মূলত ওমানিদের আতিথেয়তা ও নমনীয়তার বিষয়টি বোঝাতে মহানবীর বাণী উচ্চারণ করেন।

সহীহ মুসলিম শরীফে ২ হাজার ৫৪৪ নম্বর হাদিস হিসেবে লিপিবদ্ধ হাদিস উদ্ধৃত করে রাজা তৃতীয় চার্লস বলেন, তুমি যদি ওমানের মানুষের কাছে যেতে, তারা তোমাকে গালমন্দ করত না, আঘাতও করত না।

মহানবী (সা.) মূলত এই বাণীটি দিয়েছিলেন এক ব্যক্তির উদ্দেশ্যে, যাকে তিনি আরবের একটি গোত্রের কাছে ইসলাম প্রচারের জন্য পাঠিয়েছিলেন। কিন্তু ওই সাহাবীকে সেই গোত্রের লোকজন নির্যাতন করেন। তখন মহানবী ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে এই কথা বলেছিলেন।

রাজা চার্লসের বক্তব্যে ওমানের মানুষের ঐতিহাসিক সহনশীলতা ও মানবিক মূল্যবোধের বিষয়টি উঠে আসে। একই সঙ্গে যুক্তরাজ্য ও ওমানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি।

জনপ্রিয়