রোববার ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:২৯, ২৯ মার্চ ২০২৬

টিকা কেনার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

টিকা কেনার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

টিকা কেনার জন্য নতুন করে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার সকালে রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১৭তম এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি এ এক্সপোর আয়োজন করে।

তিনি বলেন, ‘বিগত ৮ বছর কোন সরকার হামের টিকা দেয়নি। এ কারণে সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে।’

তিনি আরও বলেন, দেশের অনেক স্থানেই গত ১৫ দিনে হামের প্রবণতা বেড়েছে। তবে আমাদের সক্ষমতা রয়েছে। সংক্রামক ব্যাধি হাসপাতালে এ সব রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এ সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী আরও বলেন,  দেশে সম্প্রতি হামের প্রাদুর্ভাব বাড়ছে। তবে এ সংকট সমাধানে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন করে টিকা ক্রয় করা হচ্ছে।

সর্বশেষ