বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৪২, ২ এপ্রিল ২০২৬

বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল

বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল
ছবি: সংগৃহীত

সরকারি বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদ থেকে পদত্যাগের আবেদনের পর মাহবুব মোর্শেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় বাসস ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে।

২০২৪ সালের ১৭ আগস্ট সাংবাদিক মাহবুব মোর্শেদকে চুক্তিতে দুই বছরের জন্য সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিয়োগ বাতিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাহবুব মোর্শেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ তার আবেদনের প্রেক্ষিতে বাতিল করা হল।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ