মঙ্গলবার ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৬, ৮ এপ্রিল ২০২৬

বাংলাদেশিদের ভিসা নিয়ে সুখবর দিল ভারত

বাংলাদেশিদের ভিসা নিয়ে সুখবর দিল ভারত
ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করার পরিকল্পনার কথা জানিয়েছে ভারত সরকার, যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

এই বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৈঠক শেষে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজীকরণের উদ্যোগ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হতে পারে।

এছাড়াও, দুই দেশ গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলোতে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে। বৈঠকে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে শহিদ শরিফ বিন ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে, যা বিচারিক সহযোগিতার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়