বৃহস্পতিবার দেশে ফিরছেন পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন) সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই দিনে তাঁর সঙ্গে দেশে ফিরবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টাও।
মঙ্গলবার (২ জুন) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দেশে ফেরার পর বৃহস্পতিবারই ড. খলিলুর রহমান গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করতে পারেন। এ সময় তিনি জাতিসংঘে তাঁর দায়িত্ব পালনকালীন কর্মপরিকল্পনা ও অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ড. খলিলুর রহমান আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন। তিনি এ পদে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।



























