১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল : তথ্যমন্ত্রী
নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, টানা ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল। তবে জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘটনাকে সংবাদমাধ্যমে কোনোভাবেই খাটো করে উপস্থাপনের সুযোগ নেই।
রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে যোগ দিয়ে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিনের নৈতিক অবক্ষয়ের প্রভাব থেকে বেরিয়ে আসতে কিছুটা সময় প্রয়োজন। তবে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, তা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।



























