বুধবার ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৫৫, ২৬ আগস্ট ২০২৬

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব ড. রওশন আরা বেগম

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব ড. রওশন আরা বেগম
ছবিঃ সংগৃহীত

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (সচিব) ড. রওশন আরা বেগমকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

একইসঙ্গে জারি করা পৃথক আদেশে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন পারভীনকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এদিকে আরেক প্রজ্ঞাপনে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলামকে সচিব পদমর্যাদায় এক বছরের জন্য জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (ডিজি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা অবিলম্বে নতুন দায়িত্ব গ্রহণ করবেন। প্রশাসনের গুরুত্বপূর্ণ এ রদবদল সরকারি কার্যক্রমে আরও গতিশীলতা আনবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

জনপ্রিয়