বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৬, ২৬ আগস্ট ২০২৬

দিনাজপুর আইনজীবী সমিতিতে মিলাদ ও দোয়া মাহফিল

দিনাজপুর আইনজীবী সমিতিতে  মিলাদ ও দোয়া মাহফিল
ছবিঃ প্রতিনিধি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) বাদ আসর জেলা আইনজীবী সমিতির নিজস্ব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. এমাম আলী।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ মাঠের প্যানেল ইমাম ও চিরিরবন্দর উপজেলার নান্দ্রেরাই ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মাছুম তারিক। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের অর্থ কমিটির চেয়ারম্যান মো. মুশফিকুর রহমান তুহিন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল আ'লা মাহবুবুর রহমান ভট্টোর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দিনাজপুরের সরকারি কৌঁসুলি (জিপি) মোল্লা মো. সাখাওয়াত হোসেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি মো. আব্দুল হালিম, জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. তোজাম্মেল হক লিটন এবং সমিতির সাবেক ধর্মীয় ও সমাজকল্যাণ সম্পাদক মো. মাইনুল আলম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা আইনজীবী সমিতির ধর্মীয় ও সমাজকল্যাণ সম্পাদক মো. তোজাম্মেল হক বকুল।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শই বিশ্বে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার সর্বোত্তম পথ। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল (সা.)-এর শিক্ষা ও আদর্শ বাস্তবায়নের ওপর তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান বিপুল, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মো. আব্দুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক মো. মশিহুর রহমান ফাতেমী, কোষাধ্যক্ষ মো. নিয়ামুল হক চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. মাহফুজ আলী চৌধুরী, পাঠাগার সম্পাদক এসএমজি মোস্তাকিম, নির্বাহী সদস্য সাদেকুর রহমান বিপ্লব, মো. এনামুল হক, মো. ওবায়দুল্লাহসহ সমিতির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
 

জনপ্রিয়