শনিবার ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:৪০, ২৮ আগস্ট ২০২৬

নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের পক্ষ থেকে এ তথ্য তুরস্ককে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠক করেন হুমায়ুন কবির। সেখানে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের বিষয়টি জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক সম্পর্ক এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন উভয় পক্ষের প্রতিনিধিরা।

দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন বৈঠকে অংশ নেওয়া দুই দেশের প্রতিনিধিরা। এ সময় বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি কূটনীতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার পরিধি আরও বাড়ানোর বিষয়ে উভয় পক্ষের আগ্রহের কথা উঠে আসে।

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয় বৈঠকে। দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে আরও বিস্তৃত করার বিষয়ে মতবিনিময় করেন তারা।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়াকে জানান, আসন্ন কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্ক সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

জনপ্রিয়