শনিবার ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৩, ২৮ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন রুশ প্রেসিডেন্ট পুতিন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন রুশ প্রেসিডেন্ট পুতিন
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন।

ঢাকাস্থ রুশ দূতাবাস সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ভ্লাদিমির পুতিন আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।

বার্তায় রুশ প্রেসিডেন্ট মির্জা ফখরুলের সুস্বাস্থ্য, ব্যক্তিগত মঙ্গল এবং বাংলাদেশের জনগণের কল্যাণে তার ভবিষ্যৎ দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

এছাড়া অভিনন্দন বার্তায় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটেছে বলে উল্লেখ করা হয়।

জনপ্রিয়