সোমবার ৩১ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:২৩, ৩১ আগস্ট ২০২৬

দুদকের নতুন ডিজি মো. নাজমুল আলম

দুদকের নতুন ডিজি মো. নাজমুল আলম
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) পদে নতুন দায়িত্ব পেয়েছেন ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের বিভাগীয় প্রধান ও যুগ্মসচিব মো. নাজমুল আলম।

রোববার (৩০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে দুদকের মহাপরিচালক হিসেবে পদায়নের বিষয়টি জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপপরিচালক মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা মো. নাজমুল আলমকে বদলিপূর্বক প্রেষণে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।

এতে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রিয়