বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৫, ২ সেপ্টেম্বর ২০২৬

“অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে অতীতের মতো ভবিষ্যতেও আপসহীন থাকব”

“অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে অতীতের মতো ভবিষ্যতেও আপসহীন থাকব”
ছবি: সংগৃহীত

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান বলেছেন, ‘এমপি হিসেবে বিগত সময়ে আমি কোনো অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেব না। আমার দল বা নাম ব্যবহার করে কেউ কোনো অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি কিংবা টেন্ডারবাজি করলে তাকে বরদাশত করা হবে না; সে আমার দলের লোক হতে পারে না।’

বুধবার বিকেল ৩টায় ভোলার নতুন বাজার চত্বর এলাকায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলা শাখা আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিগত সরকার দীর্ঘ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর এমনভাবে ভেঙে দিয়েছে যে, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিনতম সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। এই ভঙ্গুর অবস্থা থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে হলে দলমতের ঊর্ধ্বে থেকে আমাদের সবাইকে অগ্রগতির দিকে এগিয়ে যেতে হবে।’

বিগত স্বৈরাচার সরকারের সময়ে আন্দোলনের দিনগুলোর কথা স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, মঈনুদ্দিন-ফখরুদ্দিনের শাসনকাল থেকে শুরু করে বিগত ১৮ বছর জাতীয়তাবাদী শক্তির ওপর অপূরণীয় নির্যাতন-নিপীড়ন চালানো হয়েছে।

তিনি বলেন, ‘বিগত দিনে রাজনীতিতে নানা প্রলোভন ও সুবিধাপ্রাপ্তির সুযোগ থাকলেও তা প্রত্যাখ্যান করে আমি জিয়া পরিবারের আদর্শে বিশ্বাসী ছিলাম। জিয়া পরিবার ও দল আমাকে সেই মূল্যায়ন করেছে। এজন্য আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিরকৃতজ্ঞ।’

ভোলার ভৌগোলিক ও সামাজিক অবকাঠামো ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করে আন্দালিভ রহমান বলেন, ‘বিগত নির্বাচনে কে আমাকে ভোট দিয়েছেন বা দেননি- তা দেখার বিষয় নয়। ভোলার উন্নয়নে আপনারা সবাই আমাকে সহযোগিতা করুন, সবাইকে সাথে নিয়ে ভোলার উন্নয়নের কাজ করতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়