শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০২, ৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরব সফরে নৌবাহিনী প্রধান এডমিরাল মিসবাহ উল আজীম

সৌদি আরব সফরে নৌবাহিনী প্রধান এডমিরাল মিসবাহ উল আজীম
ফাইল ছবি

নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর সূত্রে জানা গেছে, সফরকালে নৌবাহিনী প্রধান সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, রয়েল সৌদি নেভাল ফোর্সের প্রধান এবং মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশনের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের নৌবাহিনীর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় অনুষ্ঠিত হবে।

সৌদি আরবে অবস্থানকালে নৌবাহিনী প্রধান বিভিন্ন সামরিক ও নৌ স্থাপনা পরিদর্শন করবেন। এছাড়া দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, প্রশিক্ষণ কার্যক্রম এবং সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

আইএসপিআর জানিয়েছে, নৌবাহিনী প্রধানের এ সফর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান সহযোগিতা, সামরিক সম্পর্ক এবং ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয়