শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:৪৬, ৫ সেপ্টেম্বর ২০২৬

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

ভারতের সঙ্গে বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য ও সমস্যা থাকলেও দ্বিপক্ষীয় আলোচনার পথ সবসময় খোলা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে সংলাপ ও কূটনৈতিক যোগাযোগই সবচেয়ে কার্যকর মাধ্যম।

এ সময় বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়েও কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, মক্কা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়া কোনো অস্বাভাবিক বিষয় নয়। আন্তর্জাতিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থের বিষয় বিবেচনায় রেখেই এ ধরনের উদ্যোগে অংশগ্রহণ করা হয়।

দেশের চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, বিদ্যুৎ সংকটের বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। প্রধানমন্ত্রী নিজেও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, চলমান বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকারের উদ্যোগের সুফল শিগগিরই দৃশ্যমান হবে।

মতবিনিময় সভায় দেশের পররাষ্ট্রনীতি, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক এবং সমসাময়িক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জনপ্রিয়