রোববার ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৯, ৬ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
ছবিঃ সংগৃহীত

রবিবার ৬ সেপ্টেম্বর ২০২৬ বেলা ১টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে। এ সময় তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগম সঙ্গে ছিলেন। এর আগে সকাল ১১টায় তিনি ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন।

হেলিপ্যাডে রাষ্ট্রপতিকে স্বাগত জানান নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. খাইরুল কবির, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার পেরিস, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে ঠাকুরগাঁও সার্কিট হাউসে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড পরিদর্শন শেষে তিনি সেনুয়া কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের সঙ্গেও কুশল বিনিময় করেন।

এরপর রাষ্ট্রপতি শহরের নিজ বাসভবনে যান।

সফরের প্রথম দিনে বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে তাঁর সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিন সোমবার তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

জনপ্রিয়