যান্ত্রিক ত্রুটির পর পুনরায় চালু ‘সংবাদ পরিক্রমা’
যান্ত্রিক ত্রুটির কারণে গত দুই দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে অনলাইন নিউজ পোর্টাল ‘সংবাদ পরিক্রমা’।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে পাঠকদের জন্য আবারও নিয়মিত সংবাদ প্রকাশ কার্যক্রম শুরু হয়েছে।
যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে সংবাদ প্রকাশ ও ওয়েবসাইটের কার্যক্রম বন্ধ থাকায় পাঠকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে ‘সংবাদ পরিক্রমা’ কর্তৃপক্ষ।
এখন থেকে আগের মতোই দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিভিন্ন এলাকার খবর এবং নানা বিষয়ের সংবাদ নিয়মিত প্রকাশ করা হবে।
সাময়িক অসুবিধার জন্য পাঠকদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। ‘সংবাদ পরিক্রমা’র সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।



























