সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:২৬, ২৮ সেপ্টেম্বর ২০২৬

যাত্রাবাড়ীতে ১,৪০০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

যাত্রাবাড়ীতে ১,৪০০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার
ছবিঃ সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেফতাররা হলেন—মোছা. সুমি আক্তার (৩০) ও মোছা. রুলি বেগম (৪০)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের কোতোয়ালি সার্কেল অভিযান চালায়। এসময় যাত্রাবাড়ীর ধলপুর লিচুবাগান এলাকার একটি ভাড়া বাসা থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা এবং ৪ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করে।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে বলে জানান এ কে এম শওকত ইসলাম।

জনপ্রিয়