বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:১৮, ৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বন্দরে এনসিটি হস্তান্তরের বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরে এনসিটি হস্তান্তরের বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের প্রতিবাদে মশাল মিছিল করেছেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মশাল মিছিল বের করা হয়।

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বন্দর পরিচালনায় দেশীয় সক্ষমতা বজায় রাখা এবং শ্রমিকদের স্বার্থ রক্ষার দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)। এটি বিদেশি কোনো প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে বন্দরের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে।

তারা এনসিটি দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানান। একই সঙ্গে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া বাতিল বা পুনর্বিবেচনা না করা হলে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শ্রমিক নেতারা বলেন, দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এ স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। দাবি আদায়ে প্রয়োজনবোধে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সমাবেশ শেষে বন্দর ভবনের সামনে থেকে মশাল মিছিল বের করেন শ্রমিক ও আন্দোলনকারীরা। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে, দাবি আদায়ে আগামী বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেল ৩টায় বন্দর ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।

সর্বশেষ

জনপ্রিয়