মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:১৬, ৯ অক্টোবর ২০২৬

চাঁদপুরে এক মণ ইলিশ জব্দ, ৩ হোটেলকে জরিমানা

চাঁদপুরে এক মণ ইলিশ জব্দ, ৩ হোটেলকে জরিমানা
ছবিঃ সংগৃহীত

চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় নিষিদ্ধকালীন সময়ে ইলিশ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি হোটেল মালিককে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে হোটেলগুলো থেকে প্রায় ১ মণ ইলিশ জব্দ করা হয়।

শুক্রবার (৯ অক্টেবর ২০২৬) বিকেলে বড় স্টেশন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এসময় হিলশা কিচেনকে ৩০ হাজার, মেজবান হোটেলকে ২০ হাজার ও দেলোয়ার হোটেলকে ১০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, চাঁদপুর মডেল থানা পুলিশসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বাসস’কে বলেন, অভিযান শেষে জব্দ ১ মণ ইলিশ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। আইন অমান্য করে ইলিশ বিক্রির বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়