মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫, ১০ অক্টোবর ২০২৬

আগ্রাবাদে ঘুড়ি ধরতে গিয়ে অটোরিকশার ধাক্কায় কিশোরের মৃত্যু

আগ্রাবাদে ঘুড়ি ধরতে গিয়ে অটোরিকশার ধাক্কায় কিশোরের মৃত্যু
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে কাটা ঘুড়ি ধরতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে নিহত কিশোরের পরিচয় জানা যায়নি।

গতকাল শুক্রবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় বারেক বিল্ডিং সংলগ্ন ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, ফ্লাইওভারের ওপর একটি কাটা ঘুড়ি দেখে সেটি ধরতে যায় ওই কিশোর। এ সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশার সামনে পড়ে সেটির ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর নুরুল আলম আশেক জানান, সন্ধ্যায় ফ্লাইওভারের ওপর ঘুড়ি ধরতে গিয়ে অটোরিকশার ধাক্কায় ওই কিশোর গুরুতর আহত হয়। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জনপ্রিয়