সোমবার ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:১১, ১১ অক্টোবর ২০২৬

১১ প্রশাসন ক্যাডার ও ২০ নন-ক্যাডার কর্মকর্তার পদোন্নতি

১১ প্রশাসন ক্যাডার ও ২০ নন-ক্যাডার কর্মকর্তার পদোন্নতি
ছবি: সংগৃহীত

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১ কর্মকর্তা এবং নন-ক্যাডারের ২০ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

রবিবার (১১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা জানানো হয়।

প্রশাসন ক্যাডারের পদোন্নতির প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা-১৯৮১ এর বিধি ৫(বি) অনুযায়ী কর্মকর্তাদের সিনিয়র স্কেলে (সিনিয়র সহকারী সচিব) পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তরা জাতীয় বেতনস্কেল-২০২৬-এর ষষ্ঠ গ্রেডে বেতন-ভাতা পাবেন। এ গ্রেডের বেতনসীমা ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে যোগদানপত্র পাঠাতে হবে।

যোগদানপত্র ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের বর্তমান কর্মস্থলে নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন।

নন-ক্যাডারের ২০ জনের পদোন্নতি

অপরদিকে সহকারী সচিব (ক্যাডারবহির্ভূত) পদের কর্মকর্তাদের সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সচিবালয় (ক্যাডারবহির্ভূত) গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১৪ এর বিধি-৫ অনুযায়ী সহকারী সচিব (ক্যাডারবহির্ভূত) পদের কর্মকর্তাদের সিনিয়র সহকারী সচিব (ক্যাডারবহির্ভূত) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ-২০২৬ অনুযায়ী ষষ্ঠ গ্রেডে বেতন পাবেন। এ গ্রেডের বেতনসীমা ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব, ক্যাডারবহির্ভূত), জনপ্রশাসন মন্ত্রণালয় হিসেবে সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র পাঠাতে হবে। সরাসরি অথবা [email protected] ই-মেইলে এ যোগদানপত্র পাঠানো যাবে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের বর্তমান কর্মস্থলে নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ

জনপ্রিয়