বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:১৮, ১৪ অক্টোবর ২০২৬

বেতন বৃদ্ধির দাবিতে উত্তরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তরায় বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এতে সড়কের একপাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে উত্তরার আজমপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তারা।

জানা গেছে, বেলা ১১টার দিকে বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শত শত শ্রমিক উত্তরার আজমপুরে জড়ো হয়ে বিক্ষোভে নামেন। একপর্যায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে একপাশে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

দক্ষিণখানের অতিরিক্ত উপ-কমিশনার কে এইচ এম এরশাদ সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১১টার দিকে দক্ষিণখানের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়ে সড়কে বিক্ষোভে নামেন। এ ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

জনপ্রিয়