সোমবার ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২২:২৯, ১৮ অক্টোবর ২০২৬

ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবিঃ সংগৃহীত

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে দেশজুড়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। দেশজুড়ে বিতর্কের মধ্যেই মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী।

সেখানেই তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে।


তবে রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারের দায়িত্বশীল কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয়