মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৬:৪০, ২৯ জুলাই ২০২৪

জোর করে বিবৃতি আদায়ের অভিযোগ শিক্ষার্থীদের

জোর করে বিবৃতি আদায়ের অভিযোগ শিক্ষার্থীদের
সংগৃহীত

বাংলাদেশে মুক্তিযোদ্ধা কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ল শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারসহ নয় দফা দাবিতে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় তারা অভিযোগ করেন, তাদের ছয় সমন্বয়ককে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ধরে নিয়ে নির্যাতন চালিয়ে জোর করে বিবৃতি আদায় করেছে। হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারসহ নয় দফা দাবিতে আন্দোলন চলবে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৯ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে বিক্ষোভ সমাবেশ করে এসব দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিক্ষোভকারীরা জানান, আমাদের সহকর্মীদের রাতের আঁধারে মেস থেকে তুলে নিয়ে নির্যাতন করা হচ্ছে। যৌক্তিক আন্দোলনে গুলি চালিয়ে হতাহত করা হয়েছে। অনেককে পঙ্গু করা হয়েছে। আমাদের পাঁচ সমন্বয়ককে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। ডিবি জোর করে বিবৃতি দিতে বাধ্য করেছে। আমরা আমাদের সহকর্মীদের হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

এসময় অনতিবিলম্বে কারফিউ প্রত্যাহারসহ বিজিপি-সেনাবাহিনীকে সরিয়ে নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা পূর্বঘোষিত নয় দফা পূরণ করতে সরকারের প্রতি আহ্বান জানান।

সম্পর্কিত বিষয়: