শনিবার ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১১:৪৫, ৪ আগস্ট ২০২৪

পুরান ঢাকায় পুলিশের গাড়ি ভাঙচুর

পুরান ঢাকায় পুলিশের গাড়ি ভাঙচুর
সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় লাঠি হাতে নিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করে বিক্ষোভ মিছিল করছে আন্দোলনকারীরা। 

রবিবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তারা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে চলে যায়। এখনো বিক্ষোভ মিছিল নিয়ে অবস্থান করছেন আন্দোলনকারীরা।

এসময় তারা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) প্রধান ফটকে ইট-পাটকেল ও লাঠিসোঁটা দিয়ে ভাঙার চেষ্টা করে। এরপর রাস্তায় পুলিশের গাড়ি ভাঙচুর করে এক পর্যায়ে গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়