মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৭, ১৮ মার্চ ২০২৪

ঈদ সার্ভিসে যুক্ত হবে বিআরটিসির ৫৫০ বাস

ঈদ সার্ভিসে যুক্ত হবে বিআরটিসির ৫৫০ বাস
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি)

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেছেন, ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহনে দূরপাল্লার বাসগুলোর পাশাপাশি অংশ নেবে ঢাকায় চলাচল করা ৫৫০টি বাস। ঢাকা শহরে আমাদের ৬০০টি বাস আছে। এখান থেকে ঢাকা শহরের জন্য ৫০টি বাস রেখে বাকি ৫৫০টি বাস ঈদ সার্ভিসে যুক্ত করা হবে। এছাড়া আমাদের বাকি দূরপাল্লার বাসগুলো নিয়মিত চলবে।

সোমবার (১৮ মার্চ) সকালে মতিঝিল বিআরটিসি ভবনে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, আমাদের বহরের গাড়িগুলোর মাত্র ৩৪টি গাড়ি লিজে আছে। আমরা আর গাড়ি লিজে চালাবো না। এটি শূন্যের কোটায় নামিয়ে আনা হবে।

তিনি বলেন, ২০২০ সালে এক হাজার ৮২৫টি বাসের মধ্যে ৮৮৫টি বাস অনরুট ছিল; ২০২১ সালে এক হাজার ৭৬২টি বাসের মধ্যে এক হাজার ১০৬টি বাস অনরুটি ছিল, ২০২২ সালে এক হাজার ৩৫০টি বাসের মধ্যে এক হাজার ২৩৩টি বাস অনরুটে ছিল এবং ২০২৩ সালে এক হাজার ৩৫০টি বাসের মধ্যে এক হাজার ২৫৩টি বাস অনরুটে ছিল।

আ/ম

জনপ্রিয়